২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত মাতৃভূমির জন্য সহায়তা চান নেপালি শিক্ষার্থীরা

নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 08:36 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন এই অনুরোধ জানায়।

নেপাল মানুষকে যে ভাবে পারে সাহায্য করার  অনুরোধ জানিয়েছে  ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন।

গেল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা এর মধ্যেই ৬ হাজার ছাড়িয়েছে। আহতের হয়েছেন প্রায় ১৪ হাজার জন।

এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকেশ শাহ বলেন, “৭ দশমিক ৮ মাত্রা ভূমিকম্পে নেপালে অনেক মানুষ  নিহত ও আহত হয়েছে। অপূরণীয়  ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে নেপাল।

“তাই আমরা, নেপালের বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেভাবে পারেন আমাদের দেশের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহযোগিতার করুণ।”

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সংগঠন ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন।

ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটির যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান বলেন, “নেপাল বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র । বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় নেপাল এগিয়ে এনেছিল। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জন উদ্যোগের  সদস্য সচিব তারিক হাসান, ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশনের সমন্বয়ক সুজানা রাউত, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটি সভাপতি কৌশিক সুর ও সাধারণ সম্পাদক আ ন ম ফখরুল আমিন।

পুরনো খবর:

‘নেপালের অশ্রু মোছাতে হাত বাড়াও’