২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পবিধ্বস্ত নেপালে কম্বল পাঠাবে ব্যাংকগুলো

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে নেপালে প্রাথমিকভাবে কয়েক হাজার কম্বল পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে ব্যাংকার্স সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সুর চৌধুরী বলেন, “নেপালের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের উদ্দেশে আজকের ব্যাংকার্স সভায় শোক প্রস্তাব আনা হয়েছে। পাশাপাশি আমরা নেপালের ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াতে চাই।”

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করে কম্বল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরাব্যাংকগুলো থেকে কম্বল সংগ্রহ শুরু করেছি। এসব কম্বল বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের মাধ্যমে নেপাল সীমান্তে পৌঁছানো হবে। নেপাল সরকার সেখান থেকে সংগ্রহ করে নেবে।”