২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধান কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন হন গুলিবিদ্ধ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 08:24 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বৃহস্পতিবার বাহাদিয়া বিলে এ সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, স্থানীয় আফতাব উদ্দিনের ছেলে মনির উদ্দিন ভূঁইয়া ও তার লোকজন দুপুরে একটি বিরোধপূর্ণ জমিতে ধান গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। বাধা পেয়ে তারা প্রতিপক্ষের লোকজনের উপর গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়েছেন আবদুর রশিদের স্ত্রী রোকেয়া খাতুন (৫০), ভাতিজা আলমগীর (১৮), জাহাঙ্গীর (২২) ও শহীদ মিয়া (৪০)।

ওসি হাসান আল মামুন আরও জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।