২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

পাবনায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার বিশেষ জজ আদালতের বিচারক আবুল হোসেন পাটোয়ারী এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রহিমপুর লোকোশেড এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুজন, মৃত আবুল হোসেনের ছেলে রিংক এবং আবুল কাশেম ওরফে কাশীরামের ছেলে মাসুম।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

ওই আদালাতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ১১ ডিসেম্বর আসামিরা ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার আবুল কাশেমের ছেলে নাসিমকে (২০) অপহরণের পর হত্যা করে লাশ লোকোশেড এলাকায় একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে।

পাঁচদিন পর নাসিমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।