২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রামের হিল ভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. এমরান (১৮) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মঙ্গল মিয়ার ছেলে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিলভিউ ২ নম্বর রোডে নির্মাণাধীন ‘অ্যাডভোকেট বিল্ডিং’য়ের নয় তলা থেকে পড়ে যান এমরান। 

সহকর্মীরা এমরানকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।