২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হরিজন নারীর লাশ উদ্ধার

নওগাঁ শহরের হরিজন কলোনি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 03:01 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

নিহত পরোশি রানি (৩০) কলোনির মুনু সরকারের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান।

রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘরে থাকলেও সকাল থেকে মুনু সরকারকে পাওয়া যাচ্ছে না বলে জানান কামরুল।

নিহতের গলায় কালো দাগ থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উপপরিদর্শক কামরুল জানান, এ ঘটনায় ‘অস্বাভাবিক মৃত্যুর’ একটি মামলা হয়েছে। তদন্তে হত্যার প্রমাণ পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।