সাইফউদ্দিন কাদের চৌধুরী মারা গেছেন
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেজো ভাই সাইফউদ্দিন কাদের চৌধুরী মারা গেছেন।
‘ঢাকা ডাইং’র চেয়ারম্যান সাইফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গুলশানের ইউ্নাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সকালে তার মৃত্যু হয় বলে ছোটভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীর দ্বিতীয় ছেলে সাইফউদ্দিন। পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের স্পিকারও হয়েছিলেন।
তার বড় ছেলে সালাহউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে আছেন।
বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাইফউদ্দিনের প্রথম জানাজা হবে বলে গিয়াস কাদের জানান।
এরপর তার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান মরদেহ গুডসহিলের বাসায় রাখা হবে। পরদিন বাদ জোহর চট্টগ্রাম হাজী মহসিন কলেজ মাঠে, বাদ আসর রাউজানে গহিরা কলেজ মাঠে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাইফউদ্দিনের দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।
