২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

শক্তিশালী ভূমিকম্পে নেপাল, বাংলাদেশ ও ভারতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

শনিবার ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে নেপালে সাতশ’রও বেশি মানুষ নিহত হয়েছে। ভারতে ৩৪ এবং বাংলাদেশে দুজন নিহত হয়েছেন এই ভূমিকম্পে। 

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আলাদা শোক বার্তায় শেখ হাসিনা ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে।

বিএনপি চেয়ারপাসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নেপালে ভূমিকম্পে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।

তিনি এক শোকবার্তায় বলেছেন, “এই প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত নেপালীবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। এই বিপদের সময় বাংলাদেশের মানুষ নেপালের পাশে থাকবে।”

খালেদা জিয়া নেপালের ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান।