২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের মহা পরিচালক  আল্লামা সিদ্দিকীকে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে তুরস্কে পাঠাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

তুরস্কের পাশাপাশি বুলগেরিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ায় বাংলাদেশের কূটনৈতিক দায়িত্বও তার হাতে থাকবে। 

পেশাদার কূটনীতিক আল্লামা সিদ্দিকী এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া লন্ডন, টোকিও, ইসলামাবাদ ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে  স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে দশম বিসিএসে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা মো. জুলফিকুর রহমানকে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বদলি করা হয়েছে।