২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নদীতে যুবকের লাশ 

নিখোঁজের দুইদিন পর বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় রশি পেচাঁনো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানগুছি নদীতে শামীম পেশকারের (২৫) মৃতদেহটি পাওয়া যায়।

শামীম শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোতালেব পেশকারের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল থেকে শামীম নিখোঁজ হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “তার গলায় লাইলনের রশি পেচাঁনো ছিল। যাত্রীবেশে কেউ মোটরসাইকেলে উঠে তাকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।”