জামালপুরে পলিটেকনিক ছাত্র খুন
জামালপুরের সরিষাবাড়িতে পলিটেকনিকের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চকহাটবাড়ি এলাকায় একটি ধানক্ষেতে আনিছুর রহমানের লাশ পাওয়া যায়।
আনিছুর রহমান ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল উদ্দীন জানান, আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
আনিছুরেরে মা আমেনা বেগম বলেন, বুধবার সন্ধ্যায় আনিছ বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি।
