বিজয়ী ক্রিকেটারদের খালেদার অভিনন্দন
সীমিত ওভারের সিরিজে পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন।”
আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন খালেদা জিয়া।
একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। প্রথম খেলায় ৭৯ রানে এবং দ্বিতীয় খেলায় ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
