২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশে’ রাষ্ট্রপতির অভিনন্দন

একদিনের ম্যাচের সিরিজে পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 11:04 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী হয় বাংলাদেশ।

এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “আশা করি বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন।

একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।

প্রথম খেলায় বাংলাদেশ ৭৯ রানে এবং দ্বিতীয় খেলায় ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।