২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বিস্ফোরণ: আহত ৫ শ্রমিক

চট্টগ্রাম বন্দরে রাসায়নিকভর্তি কন্টেইনার বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার সন্ধ্যায় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় ৪০ ফুট দৈর্ঘ্যের ওই কন্টেইনার খোলার সময় ভেতরে থাকা মিথানলভর্তি দুটি ড্রাম বিস্ফোরিত হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের পর বন্দরের নিজস্ব ফায়ার কর্মীরা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “বিস্ফোরণের ফলে কন্টেইনারটি বেঁকে যায়। ওইসময় কাজে থাকা কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।”

ড্রাম খালাসকাজে নিয়োজিতরা সবাই বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের কর্মী।

আহত শ্রমিক সোলায়মান (৩২), বেলাল হোসেন (২৮), সানাউল্লাহ (৩০), জামান (২৮) ও মাসুদকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।