২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সেতু নির্মাণ কাজে দুর্ঘটনায় শ্রমিক নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি খালের উপর সেতু নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

শ্রীবরদী থানার এসআই আবুল কালাম জানান, বুধবার বেলা ১১টার দিকে ইন্দিলপুর গড়খোলা গ্রামের ওই খালে নির্মাণাধীন সেতুর ঢালাই কাজের সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত উজ্জ্বল (২০) উপজেলার কলাকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এসআই কালাম বলেন, সকাল থেকে গড়খোলা এলাকার ওই খালে নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের কাজ শুরু হয়। বেলা ১১টার দিকে প্রথমে নির্মাণ শ্রমিক উজ্জ্বলের উপর সেতুর পাশের মাটি ধসে পড়ে এবং পরে তার বাম কান দিয়ে একটি রড ঢুকে ডান কান দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।