২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ভবনের পলেস্তারা খসে ৫ শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি স্কুল ভবনের পলেস্তার খসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার দুপুরে উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো আশরাফুল আলম (১১), রুবি আক্তার (১০), সাজ্জাদ হোসেন (১০), আঁখি আক্তার (১০) ও নুরুন্নাহার আক্তার (১০)। এরা সবাই চতুর্থ শ্রেণির ছাত্র।

এদের মধ্যে আশরাফুলকে মানিকগঞ্জ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। বেলা ৩টার দিকে বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তার ধসে পড়লে চতুর্থ শ্রেণির পাঁচ শিক্ষার্থীরা আহত হয়।

এ ঘটনার পর পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আরা বেগম জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে বরাদ্দ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করা হবে।