পিএসসিতে নতুন সদস্য
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার খাঁনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাপক জব্বারকে পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন।
আব্দুল জব্বারকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। পিএসসির চেয়ারম্যান হিসাবে রয়েছেন একরাম আহমেদ।
