২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুরে বাসচাপায় ধানকাটা শ্রমিক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাসচাপায় এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার গুড়দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিম উদ্দিন (৪৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পালশী গ্রামের ফজলুল হকের ছেলে।

আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, একদল ধান কাটা শ্রমিক নসিমনে করে মহেশপুর থেকে শ্যামকুড় যাচ্ছিল। গুড়দা বাজার এলাকায় একটি বাস পেছন থেকে নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাসলিম উদ্দিন নিহত হন। আহত হয় আরো পাঁচ শ্রমিক।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।