এসিড নিক্ষেপে একজনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন
এসিড ছুড়ে স্কুলছাত্রীর দুই চোখ অন্ধ করে দেওয়ার মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
দণ্ডিতরা হলেন- আরিফুল ইসলাম (২২), আলাল মিয়া ও দুলাল হোসেন।
এদের মধ্যে মৃত্যুদণ্ড আরিফুলকে মৃত্যুদণ্ড এবং তার ওই দুই সহযোগী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ বুধবার এই রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে বলা হয়, ২০১২ সালের ১৩ অগাস্ট রাতে নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে, স্থানীয় সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী মাসুদা আক্তার মনিকে আসামিরা এসিড ছুড়ে মারে। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরেফিন ও রাসেল নামে অপর দুই যুবককে খালাস দিয়েছে।
(বিস্তারিত আসছে)
