২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে জাল নোট এবং তা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও বিএনপি বস্তিতে এ অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির কাগজ, ফ্রেম, নিরাপত্তা সুতা, তিনটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও পাঁচ লাখ টাকার ৫০০ ও এক হাজার টাকার জাল নোট পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- আমজাদ হোসেন, আব্দুস সালাম শেখ, নজরুল ইসলাম ও শহিদুল ইসলাম।

এদের মধ্যে আমজাদ আগেও জাল টাকা নিয়ে গ্রে্প্তার হয়ে এক বছর কারাবাসের পর তিন মাস আগে জামিনে মুক্ত হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চার জনের বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় মামলা করা হয়েছে।