২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

বাংলা নতুন বছর উপলক্ষে বাংলা ভাষীদের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 12:17 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং  জনগণের পক্ষ থেকে পহেলা বৈশাখে বিশ্বব্যাপী সব বাংলা ভাষীকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”

নতুন বাংলা বছরকে বরণ করে নিতে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে বলে মন্তব্য করেন কেরি।

“গান, নাচ, চলচ্চিত্র , কবিতা ও সাহিত্যে আপনাদের যে উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য তা মানবতাকে সমৃদ্ধ করে চলেছে। আপনারা যখন নতুন বছরকে বরণ করতে পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, সে সময় জানবেন, একজন অংশীদার ও বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে আছে,” বলেন তিনি।

Image
নববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কে মেলা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কে মেলা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নতুন বছরে শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বলেন, “ শুভ নববর্ষ।”

এদিকে বাংলা নতুন বছর বরণের জন্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লসএঞ্জেলেস, বস্টন, আটলান্টিক সিটি, মিশিগান, শিকাগো ও টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করেছেন প্রবাসী বাঙালিরা।

‘এসো হে বৈশাখ’ গানের সঙ্গে পান্তা-ইলিশের আয়োজন এবং বাঙালি পোশাকের স্টল বসেছে বেশ কয়েকটি স্থানে।

নববর্ষ উপলক্ষে বাংলাদেশি মালিকানার মুদি দোকানগুলোতে দেওয়া হয়েছে বিশেষ মূল্যছাড়।  ইলিশ মাছের দামও কমানো হয়েছে কিছু জায়গায়।

তবে টান পড়েছে কাচা মরিচে। ডমিনিকান রিপাবলিকান থেকে কাঁচা মরিচ আসে আমেরিকায়।

সম্প্রতি মরিচের একটি কন্টেইনারে জীবাণু ধরা পড়ায় মরিচ আমদানির ওপর নিধেধাজ্ঞা আরোপ করা হয়। এতে গত এক মাস ধরেই যুক্তরাষ্ট্রের কোথাও কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না।