উখিয়ায় কষ্টিপাথরের বুদ্ধমূর্তি উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় একটি কষ্টিপাথরের বুদ্ধ মূর্তিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নারী (৫০) দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার জানান, আটক নারীর বাড়িতে একটি বস্তার ভিতর পলিথিন মোড়ানো অবস্থায় বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়।
উদ্ধার হওয়া মূর্তির গায়ে বি আর-১৭৯৯ লেখা রয়েছে। মূর্তিটির ওজন ছয় কেজি, যার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।
আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান জসিম উদ্দিন।
