চট্টগ্রামের নর্দমায় কিশোরীর বস্তাবন্দি লাশ
চট্টগ্রাম শহরের একটি নর্দমা থেকে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ১৩/১৪ বছর বয়সী ওই কিশোরীর নাম পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান জানান, সোমবার দুপুরে নগরীর টেরি বাজার ও বকশির হাটের মাঝামাঝি এলাকায় একটি নর্দমায় বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর লাশ পাওয়া যায়।
“স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
লাশটি বিকৃত হয়ে গেছে জানিয়ে এসআই কামরুজ্জামান বলেন, তারা মেয়েটির পরিচয় জানার চেষ্টা করছেন।
