২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৩ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জুবায়ের মিয়া (২৪) নাজির পাড়ার মৃত বদুল আহমদের ছেলে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিব টহল দলের কাছে জুবায়েরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার শরীর তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ২৩ হাজার ৪৭২ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।