২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরে যুবকের হাত-পা বাঁধা লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. কামাল মিয়া (২৮) ওই গ্রামের ফুল মিয়ার ছেলে।

কামালের পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মফিজুল ইসলাম জানান, রাতে কামাল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ডাকা-ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়।

ওসি বলেন, গত কয়েকদিন আগে মজুরির টাকা নিয়ে কামালের সঙ্গে বাড়ি নির্মাণ শ্রমিকদের তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে একটি সালিশ বৈঠকও হয়েছে। ধারণা করা হচ্ছে মজুরির টাকা নিয়েই নির্মাণ শ্রমিকরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।