২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ঝিনাইদহবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরা সদর উপজেলায় হাত-পা বাঁধা গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 02:36 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমরামনগর গ্রামের আলমখালি ব্রীজের কাছে রাস্তার পাশে একটি লিচু বাগানে লাশটি পাওয়া যায়।

নিহত তুরান মণ্ডল (৩৫) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আজিজুর রহমান মণ্ডলের ছেলে। 

এএসপি সুদর্শন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এলাকাবাসীরা লাশ দেখে পুলিশে খবর দেয়।

“ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ওই যুবককে তুলে এনে নির্জন স্থানে হাত-পা বেঁধে গুলি করে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।