২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে বেরোলেন যুবদল সভাপতি আলাল

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়ার তিন মাস পর জামিনে মুক্ত হলেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 03:13 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

জেলার মো. ফরিদুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে সেগুলো যাচাই-বাছাই করে তাকে  মুক্তি দেওয়া হয়।

নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৭ ডিসেম্বর রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে পুলিশ।

তার তিন দিন আগে রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ এবং সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় পুলিশ।

এই মামলা ছাড়াও আলালের বিরুদ্ধে ঢাকার চকবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায়  এবং বিশেষ ট্রাইব্যুনালে মোট নয়টি মামলা রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র  কারাগারে পৌঁছালে তাকে ছাড়া হয় বলে জেলার ফরিদুর জানান।