সোয়া লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে এক লাখ ২৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন।
এসময় দুটি ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
কমান্ডার আবুজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধারকৃত ইয়াবা বড়িগুলোর বর্তমান বাজার মূল্য তিন কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা।”
আটকদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
