২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবলীগ নেতা খুন

রাজধানীর খিলগাঁওয়ে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 01:47 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

নিহতের নাম মো. আরিফ (২৫)। তিনি ২ নম্বর ওয়ার্ডের একজন যুবলীগ নেতা বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে খিলগাঁও জোড়াপুকুর মাঠের কাছে দুর্বৃত্তরা আরিফকে গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, নিহত আরিফ দুই নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা ছিল। তবে কোন পদে ছিল তা জানা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় বিশেষ অভিযান চলছে বলেও জানান এসআই জাহিদ।

আরিফের বাসা খিলগাঁওয়ের গোড়ান এলাকায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।