২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

পঁয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বুধবার বিকালে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এই পরীক্ষা হয়েছিল। 

টেলিটক মোবাইল থেকে ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে, ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন; যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী।

এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

 

পুরনো খবর:

৩৫তম বিসিএস: ২৫ জনের প্রার্থিতা বাতিল