২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জে মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 11:29 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন  জানান, বুধবার সকাল ৯টার দিকে উমেদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (২), একই গ্রামের ইমতিয়াজ উল্লার ছেলে লাল মিয়া (৬৫), রামগঞ্জ গ্রামের আব্দুল মন্নানের ছেলে কলিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার চরগাও গ্রামের উমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বালিখাল থেকে হবিগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে উমেদনগর এলাকায় ইজিবাইকটির সঙ্গে নবীগঞ্জগামী একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; আহন হন ছয়জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।

ওসি জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।