ঢাকার দোহারে ঝড়ে তরুণীর মৃত্যু
ঢাকার দোহারে ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আউলিয়াবাদ জেলেপাড়া গ্রামে নিহত রুম্পা (১৮) ওই গ্রামের মৃত গুরুদাসের মেয়ে।
বিপ্লব ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড ঝড়ো-হাওয়ার মধ্যে রুম্পা বাড়ির পাশের গাছের আম কুড়াতে যান। এ সময় একটি নারিকেল গাছ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝড়ে কারো মৃত্যুর সংবাদ পাননি, তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান দোহার থানার ওসি মো. মাহমুদুল হক।
