২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে এক কেজি ৭০০ গ্রাম সোনাসহ ছয়জন আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৭০০ গ্রাম সোনাসহ ছয়জনকে আটক করেছেন বিমাবনবন্দর আর্মড পুলিশের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী সুপার আলমগীর হোসেন শিমুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কামরুল হাসান (৫৩), ইসমত আরা (৪০), জেসমিন (৪২), মহসিন (৪৫), মজিবুর (৪৫) ও আজাদ (৫২)।  তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকা পৌঁছান।

তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ১৪টি সোনার বার ও গহনা উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ৭০০ গ্রাম। উদ্ধার সোনার দাম আনুমানিক ৭৫ লাখ টাকা বলে আলমগীর হোসেন জানান।