রাজশাহীতে ভাই-বোনকে ‘খুন করল’ ছোটভাই
সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে রাজশাহী শহরে মধ্যরাতে নিজের বড় ভাই ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে শহরের কাদিরগঞ্জ এলাকায় ওই ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য।
এলাকাবাসী রাতেই ছোট ভাইকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে বোয়ালিয়া থানার এসআই তোবারক হোসেন জানান।
নিহতরা হলেন- সাদিকুল ইসলাম (৫৮) ও তার বোন আখতার জাহান কল্পনা (৪৫)।
সাদিকুলের স্ত্রী জাহানারা বেগম (৪৫), ভাই মনিরুল ইসলাম (৫৫) এবং মনিরুলের দুই সন্তান নিয়ামতউল্লা (২২) ও উম্মে কুলসুমকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদিকুলের ছোট ভাই তরিকুল ইসলামকেও (৪২) পুলিশ হেফাজতে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চাচা তরিকুল মধ্যরাতে বাড়ির সব ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে ছুরি ও শাবল দিয়ে বারান্দায় ঘুমিয়ে থাকা সাদিকুলকে আঘাত করে।
“এরপর আমার ফুফু কল্পনা, মা জাহানারা বেগম ও চাচাতো বোন উম্মে কুলসুম ঘর থেকে বের হলে তাদের সবাইকে কুপিয়ে জখম করে চাচা (তরিকুল)। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে এবং পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।”
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাদিকুল ও কল্পনাকে মৃত ঘোষণা করে বলে ইউসুফ জানান।
হত্ভাযাকাণ্ডের পর গ্রেপ্তার পরিবারের ছোট ভাই তরিকুল ইসলাম
“সম্প্রতি এ কথা সবাই জেনে যায়। এরপর সম্পত্তি সবার মধ্যে সমান ভাগ-বাটোয়ারার জন্য আদালতে মামলা করেন সাদিকুল। এর জের ধরে তরিকুল এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অন্যরা জানিয়েছেন।”
