২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর আফতাবনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 12:09 AM

Updated : 22 Aug 2022, 12:03 PM

তার নাম কাজল (২৬)

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সেন্টু চন্দ্র দাস বলেন, “রোববার রাত পৌনে ১১টার পর তাকে গুরুতর আহত অবস্থায় আরিফ নামের এক যুবক নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কাজলের বুকে ও মাথায় জখম হয়েছে জানিয়ে তিনি বলেন, “কাজল আফতাবনগরে সাঁকোর টাকা তুলতো। বাড্ডার আনন্দনগরে তার বর্তমান ঠিকানা। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।”

রোববার রাত সাড়ে ৯টার দিকে আফতাবনগর সাঁকোর সামনে কয়েকজন যুবক গতিরোধ করে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাজলকে দেখলে আরিফ নামের যুবকটি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানান সেন্টু দাস।