চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
নিবার্চনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে চট্টগ্রামে এক কাউন্সিলর প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।
রোববার সন্ধ্যায় নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলামকে এ জরিমানা করে কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবীবুল হাসান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কাউন্সিলর প্রার্থী নগরীর শহীদনগর এলাকায় নিজ বাড়ির সামনে নিবার্চনী মতবিনিময় সভা এবং এতে খাবারের আয়োজন করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
এ কারণে ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে এ জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
