চট্টগ্রামে বিএনপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মোহরা এলাকা থেকে লিপুকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি শায়রুল ইসলাম জানিয়েছেন।
লিপুর বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও ওসি জানান।
এদিকে লিপুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
