ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তলসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবির-১২ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা আহসান হাবিব জানান, রোববার দুপুরে উপজেলার মন্দভাগ এলাকার একটি ফলের দোকান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
আটক মো. আনোয়ার হোসেন (২৮) মন্দভাগ গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
বিজিবি কর্মকর্তা হাবিব বলেন, দুপুরে মঈনপুর ক্যাম্পের বিজিবি একটি টহলদল মন্দভাগ বাজারের একটি ফলের দোকানে তল্লাশি চালানো সময় ফল রাখার খাটের নিচ থেকে কাগজে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পায়।এ সময় ঘটনায় জড়িত অভিযোগে আনোয়ারকে আটক করা হয়।
