চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার উপজেলার কানসাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল অহেদ (১২) শিবগঞ্জ বাজারের জিন্নুর রহমানের ছেলে। সে কানসাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, স্কুল যাওয়ার পথে স্কুলের সামনে একটি ট্রাক অহেদকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চালক ও তার সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
