২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কবি স্মরণে লোক উৎসব

লোককবি রাধারমণ দত্ত, মরমি কবি হাসন রাজা এবং বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোক উৎসব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার সন্ধ্যায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মোহাম্মদ সাদিক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লোক গবেষক ড. মুহাম্মদ আলী খান, রাধারমণ গবেষক নন্দলাল শর্মা, আইনজীবী ও কলামিস্ট স্বপন কুমার দেব।

উৎসবের প্রথম দিন লোক কবি রাধারমণ দত্ত স্মরণ করা হয়। দ্বিতীয় দিন রোববার আয়োজন করা হবে মরমি কবি হাসন রাজা এবং তৃতীয় দিন সোমবার বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে এ উৎসবে প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।