ঝিনাইদহে ৫৬টি মোটরসাইকেল আটক
ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় নিবন্ধনবিহীন ৫৬টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ দুই উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানান, জেলা নাশকতামূলক কর্মকাণ্ডে নিবন্ধনবিহীন মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে বলে পুলিশ খবর পায়।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার অভিযান চলছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে কালীগঞ্জে ২৭টি ও কোটচাঁদপুরে ২৯টি মোটরসাইকেল আটক করা হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।
