না’গঞ্জে কলেজছাত্রীকে ‘অপহরণ’
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।
ঘটনার চারদিন পর সোমবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ বিকালে ফতুল্লার আলীগঞ্জ সাহাবুদ্দীন হাজীর বাড়ির সামনের রাস্তা থেকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় স্থানীয় ছগির হাওলাদার ও তার ৩/৪ জন সহযোগী।
মেয়টিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে মামলাংয় অভিযোগ করা হয়।
বাদী বলেন, এই ঘটনার পরদিন (২৭ মার্চ) ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু মেয়ে উদ্ধার না হওয়ায় তিনদিন পর তিনি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত কলেজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।
