২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গজারিয়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. সাইফুল জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা হয়।

ওই নারী রাস্তা পার হওয়ার সময় কভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই তার লাশ উদ্ধার করে ভবেরচর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ সদস্য সাইফুল জানান।