সিলেটে পাকিস্তানি হেরোইনের চালান আটক
বিপুল পরিমাণ হেরোইনের চালান আটক করেছে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় সিলেট পোস্ট অফিসে আসা একটি পার্সেল বাক্সে ২ হাজার ৮০ গ্রাম হেরোইন পাওয়া যায় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তানের লাহোর থেকে আসা ওই বক্সটি থেকে ১৭০টি পলিথিনের প্যাকেটে ভরা হেরোইন উদ্ধার করা হয়।
এতে রক্ষিত হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৮লাখ টাকা এবং বক্সটির গায়ে ফেঞ্চুগঞ্জের আশু ঘোষাই নামে এক ব্যক্তির নাম লিখা ছিল বলে জানান প্রভাত কুমার।
