জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রফেশনাল ও পাস কোর্সের ১ম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।
ভর্তির শেষ সময় ২৩ মার্চ থেকে বাড়িয়ে ২৫ মার্চ (বুধবার) করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে বলেও জানানো হয়।
