২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ১৫ কর্মকর্তার বদলি

পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং ১০ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আওরংগজেব মাহবুবকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামকে র‌্যাবের পরিচালক পদে বদলি করা হয়েছে।

এপিবিএন সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসান উল হায়দারকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে, আর নোয়াখালীর পিটিসির কমান্ড্যান্ট হাসিব আজিজকে এপিবিএন সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. হাবিবুর রহমানকে নোয়াখালীর পিটিসির কমান্ড্যান্টের (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাজশাহীর সারদার বিপিএর পুলিশ সুপার রেজাউল করিম মল্লিককে ঢাকার পিবিআইতে, বরিশালের আরআরএফের কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদকে ঢাকার টুরিস্ট পুলিশ সুপার হিসেবে, খুলনা আরআরএফের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. নাজমুল করিম খানকে ঢাকার সিআইডিতে, ময়মনসিংহের এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. দেলোয়ার হোসেন মিঞাকে ঢাকার সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বগুড়ার এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) আবু নাছের মোহাম্মদ খালেদকে বরিশালের এপিবিএনে, ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে ময়মনসিংহের এপিবিএনে, বরিশালের এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আবদুর রহিমকে খুলনা পিটিসিতে এবং সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. জে আনছার উদ্দিন খান পাঠানকে রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিককে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে। তার জায়গায় জয়পুরহাটের শীর্ষ পুলিশ কর্মকর্তার পদে দেওয়া হয়েছে বরিশাল মহানগর পুলিশে বদলির আদেশপ্রাপ্ত উপ-কমিশনার মোল্যা নজরুল ইসলামকে।