হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে-ইন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে-ইন- হোটেলের সামনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
