বগুড়ায় ৫ ইলেক্ট্রনিকস পণ্যের শোরুমে চুরি
বগুড়ার ধুনটে ওয়ালটনসহ পাঁচটি ইলেক্ট্রনিক্স পণ্যের প্রদর্শনী কেন্দ্রে চুরি হয়েছে।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, শনিবার ভোররাতে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়ালটনের শোরুম ছাড়াও স্থানীয় শফিকুল ইসলামের শফি অটোস, আলম হোসেনের নূর ইলেকট্রনিক্স, মঞ্জুরুল ইসলামের মীম ইলেকট্রনিক্সসহ পাঁচ দোকানের প্রায় সব মালামাল খোয়া গেছে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ওসি জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ধুনট বাসস্ট্যান্ড এলাকার এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা দোকানগুলো তালাবন্ধ করে বাড়িতে যান।
“শনিবার সকালে প্রতিদিনের মতো তারা দোকানে এসে তালা ভাঙা পান।”
ঘটনাটি তদন্ত করে চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা জিয়াউর।
