সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বাদ আছর প্রয়াত এই রাষ্ট্রপতির গুলশানের বাসভবন আইভি কনকর্ডে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশ নেন।
এছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
