জোয়ারে ভেসে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বন্ধুদের সঙ্গে গোসল করার সময় কর্ণফুলি নদীতে জোয়ারের টানে ভেসে গিয়ে মারা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালেয়ের এক শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকলিয়া থানার এসআই মো. রাসেল।
নিহত মো. সেলিম (২০) খুলশি থানার লালখান বাজারের মতিঝর্ণা এলাকার নুরুল হকের ছেলে। সেলিম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্টে বিবিএতে পড়তেন।
এসআই রাসেল জানান, শাহ আমানত সেতুর নিচে কর্ণফুলি নদীতে গোসল করছিল সেলিম ও তার বন্ধুরা। এক পর্যায়ে সাঁতার না জানা সেলিম জোয়ারের টানে নদীতে ভেসে যায়।”
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘণ্টা দুয়েকের চেষ্টায় সেলিমের লাশ উদ্ধার করে।
